চাঁদপুরে লরি-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, অটোরিকশাচালক জাহাঙ্গীর হোসেন (৪০), যাত্রী ইয়াসমিন আক্তার রুমা (৩৮) ও মামুন হোসেন (৩৫)।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানিয়েছেন, সোমবার ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে রুমার ভাই অপুর এপেন্ডিসাইটিস অস্ত্রোপাচার হয়। রাতভর ভাইয়ের সেবা করে ভোরে অটোরিকশাযোগে গৃদকালিন্দিয়ার নিজ বাসায় ফিরছিলেন রুমা। অটোরিকশাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে রায়পুর থেকে আসা মেঘনা গ্রুপের তেলবাহী লরির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে লরি ও অটোরিকশা পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার রুমা ও জাহাঙ্গীরের মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। আশঙ্কাজনক অবস্থায় মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেয়ার পর মামুনের মৃত্যু হয়।
নিহত ইয়াসমিন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালী গ্রামের আব্দুস ছোবহান স্বপনের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন।
নিহত জাহাঙ্গীর রায়পুর উপজেলার চরমোহন ইউনিয়নের মনীর মুন্সীর ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক ছিলেন।
এছাড়া নিহত মামুন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের বাসিন্দা ছিলেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায়। পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর তিন আগে গত ২৯ নভেম্বর রবিবার ফরিদগঞ্জ চাঁদপুর সড়কের ধানুয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


