চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট সোমবার দেশে ঈদুল আজহা পালিত হবে। আজ শুক্রবার সন্ধ্যা ৭.১০ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
আজ সন্ধ্যায় খুলনায় হিজরি সনের শেষ ও হজের মাস জিলহজের চাঁদ দেখা গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হেলাল হোসেন।
তিনি বলেন, ‘সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়াম এলাকা থেকে আমরা আকাশে জিলহজের চাঁদ দেখতে পেয়েছি।’
ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের দেশগুলোতেও ১২ আগস্ট ঈদ পালন করা হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের তুমাইর এলাকার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১১ আগস্ট। কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এছাড়াও সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর ফলে হজের অংশ হিসেবে হাজিরা ৮ আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন।
৯ আগস্ট সারাদিন মিনায় অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন হাজিরা। ১০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
হজের খুৎবা শেষে সেখানে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সেদিন সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থানের পর শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন বিভিন্ন দেশ থেকে হজ সফরে যাওয়া বিভিন্ন দেশের হজযাত্রীরা। রোববার ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তান) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন তারা।
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি











