চাঁনরাতে কেনাকাটায় জমজমাট রাজধানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ এএম, ৫ জুন ২০১৯ বুধবার
চাঁনরাতে কেনাকাটায় জমজমাট রাজধানী। আর মাত্র কয়েক ঘন্টা পরই ঈদ। শেষ মূহুর্তের কেনাকাটায় চাঁনরাতে রাজধানী আজ নির্ঘুম সময় পার করছে। এখন রাত ২টা বাজলেও রাজধানীর মার্কেটগুলো দেখে মনে হচ্ছে বিকিকিনি এই তো সবে শুরু। ক্রেতার পদচারণায় মুখরিত মার্কেটগুলো।
রাজধানীতে সবাই মেতে উঠেছে ঈদের আনন্দে। শেষ রাতের কেনাকাটায় সরগরম হয়ে উঠছে নগরীর বাজার আর শপিং সেন্টারগুলো। অনেকের কেনাকাটা শেষ হলেও আজ রাতে বেড়িয়েছেন ঘুরতে।
অন্যান্য দিনের কোনাকাটা থেকে চাঁনরাতের কেনাকাটা অনেকটাই ভিন্ন। কারণ স্বাভাবিকভাবেই সবাই এই রাতের আগেই ঈদ মার্কেট করে ফেলে। তারপরেও অনেকে মার্কেটে এসেছেন আবার নতুন করে কিছু কেনার জন্য, অনেকে আবার সারারাত মার্কেটে ঘুরবেন। এ যেন এক উৎসবের নগরী।
অনেক মানুষ ঢাকা ছাড়লেও বড় বড় শপিং সেন্টারগুলো থেকে শুরু করে হালের ফুটপাতও আজ আলোকিত। কে বলবে, ঢাকা ফাঁকা, সবাই তো এখন রাতেও মার্কেটে। এসময় রাত যতই বাড়তে থাকে ততই ক্রেতাদের উপস্থিতির সাথে সাথে বিক্রিও বেড়ে যায় অনেক। বিশেষ করে নগরীর কর্মব্যস্ত লোকজন এবং মধ্যবিত্তদের মাঝে চাঁদ রাতে কেনাকাটা করাটা নিয়মে পরিণত হয়েছে।
রাজধানীর বসুন্ধরা সিটিতে দেখা হল সেজুতির সাথে। তিনি বলেন, চাঁনরাতে কেনাকাটার মধ্যে ঈদের অন্যরকম আমেজ। অন্যান্য দিনই ঈদের কেনাকাটা করেছি। তবে আজকে কোন চাপ ছাড়াই কেনাকাটা করতে পারছি। কেনাকাটার পাশাপাশি ঘুরছি ,ফিরছি। বান্ধবীরাও এসেছে। ওদের নিয়ে মজা করছি।
পরদিন ঈদ, তাই অল্প সময়ে সবকিছু কমদামে পেতে চাঁন রাতকেই বেছে নেন অনেকে। এই সময় কেনাকাটা করতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে জানান গাউসিয়ার বিক্রেতা আনোয়ার হোসেন।
তিনি বলেন, অল্প দামে কাপড়চোপড় পাওয়ার আশায় এসময় লোকজন বেশি ভিড় জমায়। ক্রেতাদের মাঝেও যেমন থাকে কেনাকাটা করে বাড়ি ফেরার তাড়না, তেমনি ব্যবসায়ীরাও চায় দ্রুত সবকিছু বিক্রি করে ঈদের দিন পরিবারের সবার সাথে একটু বেশি সময় কাটাতে।
সবার মাঝে এখন ঈদের আমেজ। চারদিকে আনন্দের বন্যা। নগরীর সব মার্কেটগুলো এই চাঁন রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত খোলা থাকবে। পরদিন ঈদ, তাই যতক্ষণ বেচাবিক্রি শেষ না হয় ততক্ষণ আলো জ্বলবে নগরীতে। ভোরের আলোর সাথেই সমাপ্তি ঘটবে এই কেনাকাটার।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

