চাকরির নতুন সুযোগ তৈরিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়ালেখা শেষে তারা যেন নিজ দেশে ফিরে আসতে উৎসাহিত হন, সরকার সে ধরনের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম ‘আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুবসমাজের জন্য দেশের অভ্যন্তরে ও বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া প্রবাসী ও স্থানীয় শ্রমিকদের অধিকতর কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
উচ্চশিক্ষার নামে প্রতারণা নিয়ে শামা ওবায়েদ বলেন, এডুকেশন কনসালটেন্সির অজুহাতে কিছু অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এসব দালাল ও প্রতারক চক্রকে রুখতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।
এ ধরনের অনিয়ম বন্ধে ও অপরাধীদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











