ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৭:৩০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

চারদিন ধরে নিখোঁজ কিশোরী মিম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৫১ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোসাম্মদ লামিয়া কবির মিম (১৫) নামে এক স্কুলছাত্রী চারদিন ধরে নিখোঁজ রয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

গত রোববার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি মিম। সে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের পরের দিন নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 


পুলিশ জানায়, মিম উপজেলার বিঝারী ইউনিয়নের উত্তর মগর গ্রামের হুমায়ন কবির ফরাজীর মেয়ে। সে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে বইখাতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন প্রথমে স্কুলে গিয়ে খোঁজ নেন। কিন্তু স্কুলের শিক্ষকরা জানায় মিম ওইদিন স্কুলেই যায়নি। ফলে ছাত্রীর পরিবারের লোকজন আশেপাশের গ্রামে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এর পরের দিন মিমের মা মিতু বেগম নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

 

নিখোঁজ ছাত্রীর মা মিতু বেগম বলেন, আমার মেয়ে সেদিন স্কুল ড্রেস পড়ে স্কুলে গেল। পরে আর ফিরে আসেনি। মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে নড়িয়া থানায় জানিয়েছি। কিন্তু পুলিশ ওকে এখন পর্যন্ত খুঁজে পায়নি।

 

এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ওই ছাত্রীর নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তেমন কিছু জানা যায়নি।