চার দশক পর মাঠে ইরানের নারীরা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে কম্বোডিয়াকে ১৪-০ গোলে বিধ্বস্ত করলো ইরান। এ ম্যাচে আবার প্রায় চার দশকের অবসান ঘটিয়ে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখলেন ইরানের নারীরা। ১৯৮১ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখতে পারেনি দেশটির নারীরা।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘সি’ গ্রুপে ঘরের মাঠ আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়াকে আতিথেয়তা জানায় ইরান।
গত ৪০ বছরের মধ্যে ইরানে প্রথমবারের মতো মাঠে বসে সরাসরি ফুটবল ম্যাচ দেখলো দেশটির নারীরা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সতর্কবার্তার পর স্টেডিয়ামে নারী প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেয় ইরান। এরপর তেহরানের আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষের দেশের খেলায় হাজার হাজার নারী উপস্থিত হয়।
ইরানে মাঠে বসে নারীদের খেলা দেখতে না দেয়ার বিষয়ে বহুদিন ধরেই বিতর্ক ছিল। আর এ বিষয়ে সম্প্রতি ফিফার তরফ থেকেও হুমকি দেয়া হয়েছিল যে, ইরান যদি খেলার মাঠে তাদের বিতর্কিত বিধিনিষেধ তুলে না নেয় তবে তারাও খেলায় অংশ নিতে পারবে না। এর আগে গত নভেম্বরের শুরুতে তেহরানে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে খেলা দেখতে আসেন ৮০০জন ইরানি নারী। তবে তাদের বিশেষভাবে বাছাই করা হয়েছিল এবং তাদের কাছে কোনো টিকিট বিক্রি করা হয়নি।
শুক্রবার অনেক নারীই ইরানের সবুজ, সাদা এবং লালের মিশেলে তৈরি পতাকা মাথায় এবং গলায় ঝুলিয়ে তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২২ ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বের খেলা উপভোগ করেছেন।
বৃহস্পতিবার বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিয়েছিল ইরান এবং কম্বোডিয়া। অনেক নারীই গালে এবং কপালে ইরানের পতাকা একে খেলার মাঠে হাজির হয়েছিলেন।
প্রায় ৪০ বছর পর মাঠে বসে খেলা দেখার অনুমতি পেলেন ইরানি নারীরা। গত মাসেই ফিফার তরফ থেকে ইরানকে নির্দেশ দেয়া হয় যেন তারা নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেয়। এরপরেই ইরান নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। সাম্প্রতিক সময়ে সউদী সরকারও নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে।
এশিয়ান জায়ান্ট ইরানের হয়ে ম্যাচে চার গোল করেন স্ট্রাইকার করিম আনসারইফরাদ। এছাড়া হ্যাটট্রিক করেন সরদার আজমাউন। ম্যাচের দুই অর্ধে সমান সাতটি করে গোল করে স্বাগতিকরা। যেখানে পঞ্চম মিনিটে লিড এনে দেন আহমাদ নুরুল্লাহি।
দলের হয়ে জোড়া গোল করেন মেহদি তারেমি ও মোহাম্মদ মোহেবি। আর একটি গোল করেন মেহরদাদ মোহাম্মদী। নিজেদের গ্রুপে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইরান।
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











