ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৬:১৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

চার নারীকে ধর্ষণ : গণপিটুনিতে ধর্ষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪৬ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

দক্ষিন আমেরিকার দেশ কলোম্বিয়ায় গর্ভবতী নারী ও চার বছরের শিশুসহ চারজনকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছে এক ব্যক্তি। মঙ্গলবার দেশটির উত্তর অঞ্চলের সোলেদাদ গ্রামে এ ঘটনা ঘটে।


ব্রিটিশ গণমাধ্যম মেট্রো বলছে, বোকা দে পেরো নামে সন্দেহভাজন ওই লোকের বিরুদ্ধে গ্রামবাসীরা একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ আনে। মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রামবাসীরা ব্যাপক মারধর করে। এসময় পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের সক্রিয় পদক্ষেপের অভাবে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা এ পদক্ষেপ নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।



ঘটনার পর অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে কয়েক ঘণ্টার মধ্যেই সে মারা যায়।


জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি গ্রামের পার্শ্ববর্তী পর্বতের একটি গুহার মধ্যে লুকিয়ে ছিলেন। ওই গুহায় নারীদের পরিধান করা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় পেয়েছেন গ্রামবাসীরা।


১৭ বছর বয়সী এক কিশোরীও ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পরিবারকে জানায় করে, সে পর্বতের ওই গুহায় ধর্ষিত হয়েছে। ওই ধর্ষিতার মা জানান, ওই ব্যক্তি তার মেয়েকে ধর্ষণের বিষয়টি গোপনে রাখতে প্রাণনাশের হুমকি দিয়েছিল।


ধর্ষিত নারীরা অভিযোগ করেন, তারা ওই পাহাড়ের পথ দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ছুরি নিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করেছে। ভেনিজুয়েলার ২৩ বছর বয়সী এক নারীও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।


এদিকে সন্দেহভাজন ব্যক্তির কোনো পরিচয় না জানা গেলেও তার এক আত্মীয় তাকে নির্দোষ বলে দাবি করেছেন। ওই আত্মীয় বলেন, ‘সে কিছুদিন হবে এই শহরে এসেছে। তাকে এভাবে মেরে ফেলা হতে পারে না। এমনকি তার ওপর আনা সব অভিযোগগুলোও যদি সত্য প্রমাণিত হয়, তাও এমন বর্বর নির্যাতন মেনে নেওয়া যায় না।`