ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

চার সন্তানের জননীকে নৃশংসভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী জেলার পুঠিয়ায় চার সন্তানের জননী আতেকা খাতুনকে (৪০) নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি পুঠিয়ার ধোপাপাড়া কারিগর পাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আনেকা ছাগল নিয়ে বাড়ির পাশের মাঠে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় তার পরিবার ও এলাকার মানুষ তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে মাঠের মধ্যে তার গলা, হাত, পা কাটা লাশ দেখতে পান তারা।

স্হানীয় ইউপি সদস্য মো. শামীম ঘটনাটি জানতে পেরে পুঠিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, আনেকাকে বীভৎসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।


-জেডসি