চিকিৎসাসেবা দিতে চীন যেতে চান ডা. জেরিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
চিকিৎসাসেবা দিতে চীন যেতে চান ডা. জেরিন
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে গিয়ে আক্রান্তদের সেবা করতে চান বাংলাদেশি চিকিৎসক জেরিন ইমাম। জেরিন এখন চীনের জিনান প্রদেশের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। তবে আপাতত তিনি বাংলাদেশেই আছেন। সম্প্রতি ঢাকায় চীন দূতাবাসে গিয়ে তিনি লিখিতভাবে এ আগ্রহের কথা কর্মকর্তাদের জানিয়েছেন।
চীন দূতাবাস মঙ্গলবার তাদের ফেসবুক পেজে জেরিন এবং তার চিঠির ছবি প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। খবর বিডি নিউজের।
ঢাকায় চীন দূতাবাসের একজন কর্মকর্তা বুধবার জানান, জেরিন ইমাম উহান যাওয়ার ইচ্ছা জানিয়ে দূতাবাসে চিঠি নিয়ে এসেছিলেন। তবে এখন তিনি যেতে পারবেন কিনা সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, ডেন্টালে ডিগ্রি নেওয়ার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর করেন ডা. জেরিন। তিনি বেশ কয়েক বছর ধরে জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করছেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিেকল বিশ্ববিদ্যালয় ও বারডেমেও কাজ করেছেন তিনি। বাংলাদেশে কয়েক বছর আগে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে শ্যানডং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ডা. জেরিন।
চীনা বন্ধুদের উদ্দেশে তিনি লিখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে আমি শুধু এটাই বলতে চাই, কোনো কারণেই তোমরা একা নও। আমিও রয়েছি তোমাদের পাশে। আমি খুব সাধারণ একজন মানুষ, হয়তো খুব শক্তিশালীও নই। কিন্তু আমার সাহস আছে, আর আছে হৃদয়। তোমাদের বাঁচানোর জন্য এর সবকিছুই আমি দিতে পারি।’
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











