চিকিৎসায় খালেদা জিয়া সন্তুষ্ট, অবস্থার উন্নতি: চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১১ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালটির পরিচালক এসব কথা বলেন।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বলেন, গতকাল বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে গতকালকের চেয়ে আজকে ভালো। আর নতুন কোনো তথ্য আজকে নেই।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিঞা সরকার আজকে বিএনপিপ্রধানকে দেখেছেন জানিয়ে ডা. এ কে মাহবুবুল হক বলেন, বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেয়া হয়েছে সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।
বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে? জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা মুশকিল। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।
গতবার খালেদা জিয়া বিএসএমএমইউতে সঠিক চিকিৎসা না পাওয়ার বিষয় পরিবার ও বিএনপির অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল পরিচালক বলেন, আমি এসেছি দুই সপ্তাহ হল। এ ব্যাপারে না জেনে কিছু বলাটা ঠিক হবে না। তবে গতকাল বেগম খালেদা জিয়া আসার পরে উনাকে কেবিনে দেওয়া থেকে যেভাবে আমরা শুরু করেছি- আমার মনে হয়- উনি উনার চিকিৎসায় সেটিসফাইড।
তিনি আরো বলেন, গতকালকে উনি কথা বলেছেন, হাসিখুশি। আজকে বোর্ডের চেয়ারম্যান গিয়েছিলেন, উনি হাসিখুশি ও সাবলীলভাবে কথা বলেছেন। আগের কথা আমরা না বলি, এবার চিকিৎসা ভালো হচ্ছে।
খালেদা জিয়ার হাতের ব্যথা প্রসঙ্গে হাসপাতালের পরিচালক বলেন, উনি হাত নাড়াচ্ছেন। দুই হাতই নাড়িয়ে কথা বলেছেন। উনার দুই হাতেরই প্রেসার মাপা হয়েছে। তার রক্তের সুগার মাপা হচ্ছে। এখনও সেটা নিয়ন্ত্রণে আসেনি। আগামীকাল ডাক্তারা দেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এর আগে গতকাল সোমবার (১ এপ্রিল) দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে তাকে রাখা হয়েছে।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


