চিকিৎসা করাতে এসে প্রাণ গেল জুডোকা প্রিয়াঙ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
মাত্র ১৯ বছর বয়সে দুনিয়া ত্যাগ করলেন জুডো খেলোয়াড় প্রিয়াঙ্কা আক্তার। ২০১৯ এসএ গেমসে বাংলাদেশ জুডো দলের প্রতিনিধিত্বকারী এবং এ বছর বাংলাদেশ গেমসে পদকজয়ী জুডোকা প্রিয়াঙ্কা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কোনো মরণব্যাধি বা বিশেষ রোগ ছিল না প্রিয়াঙ্কার। হাতের এক আঙুলের নার্ভের সমস্যাজনিত অপারেশনের জন্য ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাতের এই নার্ভের সমস্যা কয়েক বছর ধরেই ছিল। এ সমস্যা নিয়েই জুডোতে পদকের পর পদক জিতেছেন প্রিয়াঙ্কা। হাতের নার্ভের চিকিৎসা করাতে এসে প্রাণ গেল মেধাবী জুডোকারের। হাতের সমস্যা নিয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতালে যান তিনি।। সেখানে যাওয়ার পর সব ধরনের পরীক্ষা করা হয়েছে, সেসব রিপোর্টও ভালো। অন্য কোনো সমস্যা তার ছিল না। ফলে তার মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
প্রিয়াঙ্কার মৃত্যুর বিষয়ে স্বামী শরীফুল ইসলাম বলেন, ‘একদম জলজ্যান্ত একজন ভালো মানুষ, সিম্পল একটা হাতের অপারেশনের জন্য গ্রিন লাইফ হাসপাতালে যায়। শুক্রবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে বিকেলে আমাদের জানান তার অবস্থা নাকি ভালো না। এরপর সেখান থেকে তাকে লাশ হিসেবে বের করা হয়।’
শরীফুল বলেন, অপারেশনের আগে যখন তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তখন সে স্ট্রোক করেছে বা এমন কিছু একটা হয়েছে বলে হাসপাতাল থেকে আমাকে জানানো হয়েছে।
গ্রিন লাইফ হাসপাতালের অ্যাডমিন অফিসার মো. সোহরাব আলী বলেন, প্রিয়াঙ্কার মৃত্যুর বিষয়ে তার পরিবার, জুডো কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আর আর কৈরী ও অধ্যাপক ডা. খলিলুর রহমান কথা বলেছেন। অপারেশনসহ তার কী সমস্যা হয়েছিল বিস্তারিত ব্রিফ করেছেন।
কখন, কীভাবে মারা যান- জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের শেষের দিকে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর হাসপাতালেই চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এখানে ভুল চিকিৎসা বা কর্তব্যে অবহেলার কোনো বিষয়ই ছিল না।
প্রিয়াঙ্কার আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির সতীর্থরা সবাই শোকাহত। তারা জানিয়েছেন, প্রিয়াঙ্কা খুবই মিশুক প্রকৃতির ছিলেন। সব সময় হাসি মুখে সবার সঙ্গে কথা বলতেন। ভালো মানের একজন খেলোয়াড় ছিলেন। জাতীয় পর্যায়ে তার অনেক পদক রয়েছে। বিকেএসপির শিক্ষা কার্যক্রমের পর তিনি বাংলাদেশ আনসারের হয়ে খেলেছেন বলে জানান তার কোচ ফারহানা হালিম।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











