চিতাবাঘের মুখ থেকে সন্তানকে বাঁচালেন মা!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
কাহিনি ঠিক যেন সিনেমার মত! আট বছরের ছেলেকে মুখে নিয়ে দৌড়চ্ছে চিতাবাঘ। পিছন পিছন ছুটছেন ছেলেটির মা। বাঘের পিছনে এক কিলোমিটার ধাওয়া করে, তার সঙ্গে রীতিমতো লড়াই করে ছেলেকে ছিনিয়ে নিয়ে এলেন তিনি। ভারতের মধ্যপ্রদেশের এক মায়ের এই দুঃসাহসিক কাজকে কুর্নিশ জানাচ্ছে সকলে।
ঘটনাটি মধ্যপ্রদেশের বড়ি ঝিরিয়া গ্রামের। ঠান্ডা পড়ায় বাড়ির বাইরে তিন সন্তানকে নিয়ে রাতে আগুন পোহাচ্ছিলেন কিরণ। ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি, খুব কাছেই একদম নিঃশব্দে ঘাপটি মেরে বসে রয়েছে আরও এক জন। তার লোলুপ চোখ দু’টি স্থির ছিল আগুন পোহাতে থাকা মানুষগুলির উপর।
আগুনের আঁচে তখন নিজেদের গরম করে নিতে ব্যস্ত কিরণ। গুটি গুটি পায়ে একেবারে কাছে এসে হঠাৎ লাফ কিরণের এক সন্তানের উপর। কিছু বুঝে ওঠার আগেই বছর আটেকের ছেলেকে মুখে করে নিয়ে দৌড় দিয়েছিল চিতাবাঘটি। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারেননি কিরণ। বাঘের পিছু পিছু জঙ্গলের দিকে এক কিলোমিটার দৌড়ন তিনি। ধাওয়া করতে দেখে বাঘও কিছুটা ঘাবড়ে গিয়েছিল। নিজেকে বাঁচাতে শিকারকে মুখে নিয়েই ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছিল।
কিন্তু কিরণ ছাড়ার পাত্রী নন। এ বার তিনি খুব ধীর মস্তিষ্কে ছেলেকে বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। বাঘটিকে নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করেন। বাঘও নাছোড়। বাঘের একেবারে কাছে ছেলেকে ছিনিয়ে আনার চেষ্টা করতেই কিরণের উপর হামলা চালায় বাঘটি। কিন্তু পাল্টা লাঠি দিয়ে আঘাত করতেই কিরণ এবং তার ছেলেকে ছেড়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে যায় চিতাবাঘটি। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করেন কিরণ। এক মায়ের এই দুঃসাহসিক ঘটনা এখন লোকের মুখে মুখে। তার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে অনেকেই।
সূত্র: আনন্দবাজার
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


