ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:৩৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

চিত্রকর্মের মাধ্যমে ইতিহাস উপস্থাপন সম্ভব : শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০২ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিখুঁত চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাস তুলে ধরা সম্ভব। একজন দেশপ্রেমিক শিল্পী তার তুলির টানে ক্যানভাসে দেশ বা জাতির ইতিহাসকে উপস্থাপন করতে পারেন।


আজ শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী শাহ মাইনুল ইসলাম এর ‘স্মরণ’৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


স্পিকার বলেন, এ শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে এবং তরুণ শিল্পীদের এ কাজে উৎসাহিত করবে।


ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা আমাদের গৌরবের ধারা বহন করে। এধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।


স্পিকার আরো বলেন, এ চিত্রকর্মের মাধ্যমে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা, ৭৫’র কালো অধ্যায়সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অনেক দূর্লভ বিষয় সহজে তুলে ধরা সম্ভব হয়েছে। তাই এ সকল প্রদর্শিত চিত্রকর্ম বাংলাদেশের নবদিগন্ত উন্মোচনে কার্যকরী ভূমিকা পালন করবে।


এ সময় তিনি শিল্পী শাহ মাইনুল ইসলাম এর ‘স্মরণ’৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন এবং শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন।


আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পী চন্দ্র শেখর দে, সমালোচক মইনুদ্দীন খালেদ, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী এবং শিল্পী শাহ মাইনুল ইসলাম।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ শাহাব উদ্দিনসহ দেশের বরেণ্য শিল্পী এবং কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।