চীনকে অবশ্যই করোনার আসল তথ্য দিতে হবে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
চীনের করোনা পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য দিতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটির প্রধান টেড্রস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, বর্তমান করোনার আসল পরিস্থিতি বুঝতে অবিলম্বে চীন থেকে তথ্য পাওয়া জরুরি। ওমিক্রনের উপপ্রজাতি বিএফ.৭ সংক্রমণে রোগের মধ্যে কী বৈচিত্র এসেছে, উপসর্গ কেমন, কত জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, এ ধরনের তথ্য বিস্তারিতভাবে জানা দরকার।
এদিকে গত কয়েক সপ্তাহে করোনা সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে চীন। তবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আবার বেশ কিছু দেশ চীন থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, চীনের হাসপাতালে করোনা নিয়ে ভর্তি ও মৃত্যুর বিষয়ে আরও তথ্য চান তারা।
ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ চীনের করোনার সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এমনকি চীন থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে বেশ কিছু দেশ। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ান।
অপরদিকে চীন থেকে ইংল্যান্ডে আসা যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, নিষেধাজ্ঞা জারি করাই স্বাভাবিক। চীন থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না। বিশ্বের একাধিক দেশ যে পদক্ষেপ নিচ্ছে, তা নিজেদের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতেই নিচ্ছে। খুবই স্বাভাবিক বিষয়।
এদিকে নভেম্বরে চীনে সরকারি ব্যবস্থাপনা ও কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভের পর আকস্মিকভাবে দেশটি থেকে অনেক বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়। বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধি বাতিলের ঘোষণা দেয় চীন। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।
এর আগে চীন কঠোরভাবে ‘জিরো কোভিড নীতি’ অনুসরণ করা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল।
এদিকে সাম্প্রতিক সময়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার করোনা আক্রান্তের খবর দিচ্ছে চীন সরকার। আর এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
কিন্তু বিশ্লেষকরা দাবি করছেন, চীনের আসল করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি হবে। দৈনিক আক্রান্ত প্রায় ১০ লাখের কাছাকাছি হতে পারে।
অপরদিকে ডিসেম্বরে করোনায় ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে চীন সরকার। তবে বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটি বলছে, চীনে প্রতিদিন প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।
সূত্র : বিবিসি।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







