চীনের উপ প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং বাংলাদেশে আসছেন আজ
আপডেট: ০১:৪৫ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চীনের উপ-প্রধানমন্ত্রী (ভাইস প্রিমিয়ার) লিউ ইয়ানডং তিন দিনের সরকারি সফরে রোববার (২৪ মে) ঢাকায় আসছেন। বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেতার পৌঁছানোর কথা রয়েছে। এসময় ররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে স্বাগত জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বাংলাদেশে চীনের উপ প্রধানমন্ত্রীর সম মর্যাদার কোনো পদ না থাকায় সফরকালে তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো দ্বি-পক্ষীয় বৈঠক হচ্ছে না। তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূল আলোচনা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে। সরকারি খাতে সই হবে তিনটি চুক্তি এবং অপর তিনটি সমঝোতা স্মারক সই হবে বেসরকারি খাতে। সরকারি খাতে শিক্ষা, তথ্য ও শুল্কবিষয়ক তিনটি সমঝোতা স্মারক সই হবে। বেসরকারি খাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হবে।
এ ছাড়াও চীনের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে এক্সপ্রেস ওয়ে নির্মাণ এবং শাহজালাল সার কারখানা প্রকল্পে চীনের অর্থায়ন নিয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে। আলোচনায় চীনের অর্থায়নে বঙ্গপোসাগরে সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টিও উঠে আসবে।
চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লিউ ইয়ানডং দেশটির সবচেয়ে ক্ষমতাধর নারী রাজনীতিবিদ। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে দু’জন মাত্র নারী সদস্য রয়েছেন যার একজন লিউ। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি উপ-প্রধানমন্ত্রীর পদে আসীন হন। তার এ সফরে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সফরকালে যেসব বড় প্রকল্পে কয়েক শ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব সই হবে সে বিষয়ে প্রাক-আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও চীন চলতি বছর কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উদযাপন করছে। এ উপলক্ষে নানামুখী যে ধরনের কার্যক্রম চলছে তার অংশ হিসেবে সেপ্টেম্বরে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। ওই সময় কর্ণফুলী টানেলের উদ্বোধন করতে পারেন তিনি। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি বছরেই চীন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চীনের উপ-প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরে চীনের প্রস্তাবিত বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর (বিসিআইএম-ইসি) নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ এ করিডরের প্রস্তাবকে জোরালোভাবে সমর্থন করে। পাশাপাশি মিয়ানমারের ওপর দিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে সড়ক ও রেল যোগাযোগের বিষয়ে আলোচনা হবে বলে জানা যায়।
চীনের উপ-প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ জানাতে পারে।
বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে। তার মধ্যে চীন থেকে আমদানির পরিমাণই বেশি।
২৪.০৫.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











