চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১০ জুলাই ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’এ চীনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বুধবার সকালে ‘গ্রেট হল অব দ্য পিপল’ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী লি চিয়াং ‘গ্রেট হল অব দ্য পিপল’ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান প্রধানমন্ত্রী লি চিয়াং। সামরিক বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার দেয়।
এ সময় দু’দেশের জাতীয় সংগীতের সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে দেয়া হয় তোপধ্বনি। শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু’দেশের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। এ বৈঠকের পর শেখ হাসিনা ও লি চিয়াংয়ের উপস্থিতিতে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া কিছু প্রকল্পেরও উদ্বোধন ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত ভোজের মধ্য দিয়ে গ্রেট হলের এই আনুষ্ঠিকতা সম্পন্ন হবে।
বিকেলে চীনের গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার এই সফর উপলক্ষে বাংলাদেশ ও চীন একটি যৌথ বিবৃতি দেবে।
বিনিয়োগ-বাণিজ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ৪ দিনের সফরে সোমবার চীনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের সব আনুষ্ঠানিকতা সেরে বুধবার রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











