ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ০:৫৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

চীনে আঘাত হেনেছে ম্যাংখুত, নারী-শিশুসহ আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

ফিলিপিনসে ধ্বংসযজ্ঞ চালানোর পর আজ রোববার চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ম্যাংখুত। হংকংয়ে নারী শিশুসহ শতাধিক মানুষ ম্যাংখুতের আঘাতে আহত হয়েছেন। বাতাসের প্রকোপে নড়তে দেখা গেছে আকাশচুম্বী ভবন, উড়ে গেছে কোন কোন ভবনের জানালা।  
  
 
চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ঝড়টি। আবহাওয়াবিদদের মতে, চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হচ্ছে ম্যাংখুত। হংকংয়ে স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ঘণ্টা প্রতি ১১০ কিলোমিটার গতিবেগে বইছে ঝড়।
 
 
কর্মকর্তারা জানিয়েছেন, আহতের সংখ্যা ইতিমধ্যেই ১১১ জনে পৌঁছেছে। পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে ৩.৫ মিটার। বাতিল করা হয়েছে আটশর বেশি ফ্লাইট।বন্ধ রয়েছে সব দোকানপাট ও জনসেবা। 

-বিবিসি
 

এই বিভাগের জনপ্রিয়