ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২:৪৫:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

চীনে নতুন আক্রান্ত ১০৮, মৃত্যুমিছিল থামছে না যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

চীনে নতুন আক্রান্ত ১০৮, মৃত্যুমিছিল থামছে না যুক্তরাষ্ট্রে

চীনে নতুন আক্রান্ত ১০৮, মৃত্যুমিছিল থামছে না যুক্তরাষ্ট্রে

চীনে নতুন করে করোনাভঅইরাসে আক্রান্ত শতাধিক। রোববার সারা দিন সেখানে ১০৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৩-এ। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৩৫।

চীনে নতুন সংক্রামিতের পাশাপাশি বিশ্বকে উদ্বিগ্ন করছে আমেরিকাও। সেখানে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। ইতিমধ্যেই সে দেশে মারা গিয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ।

ডিসেম্বরের মাঝামাঝি চীনে করোনার প্রকোপ দেখা দেয়। সেই থেকে গত চার মাসে ধরে লড়াইয়ের পর গত সম্প্রতি পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু শনিবার সেখানে ফের ৯৯ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। আর তার পর দিনই নতুন করে আক্রান্ত হলেন আরও ১০৮ জন, গত ছয় সপ্তাহে যা সর্বোচ্চ।

সে দেশের ন্যাশনাল হেলথ কমিশনের দাবি, অন্য দেশ থেকে আসা মানুষের হাত ধরেই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেখানে। আক্রান্তদের মধ্যে রাশিয়া সীমান্তে অবস্থিত হেলোংজিয়াং প্রদেশেই ৫৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে ৪৯ জনই সম্প্রতি রাশিয়া থেকে ফেরেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখে রোববারই রাশিয়া সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। হেলোংজিয়াংয়ের দুই শহর সুইফেন এবং হারবিন প্রশাসন জানিয়েছে, এ বার থেকে অন্তত ২৮ দিন কোয়ারিন্টেনে থাকতে হবে বিদেশফেরতদের।

অন্য দিকে, এখনও মৃত্যুমিছিল থামার লক্ষণ নেই মার্কিন যুক্তরাষ্ট্রে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তরফ থেকে রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে নতুন করে ফের ১৫১৪ জন প্রাণ হারিয়েছেন সেখানে। এ দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত নোভেল করোনায় আক্রান্ত হয়ে সেখানে ২২ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এসে ঠেকেছে ৫ লক্ষ ৫৭ হাজার ৫৭১-এ।

গতকাল সন্ধ্যা পর্যন্ত স্পেনে মৃতের সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭২। এ দিন সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৯-এ। রবিবার সন্ধ্যা পর্যন্ত ইটালিতে মৃত্যুসংখ্যা ছিল ১৯ হাজার ৫৬৮। এ দিন তা এসে ঠেকেছে ১৯ হাজার ৮৯৯-তে। ১৩ হাজার ৮৫১ থেকে ফ্রান্সেও মৃত্যুসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১২।