ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

চীনে মৃতের সংখ্যা বাড়লো আরো ১ হাজার ২৯০ জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে এসেছে চীন নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা লুকিয়েছে। কিন্তু, চীন তা বরাবরই নাকচ করে এসেছে। তবে শুক্রবার দেশটির সরকার মৃতের সংখ্যা পুনর্বিন্যাস করেছে। ফলে একদিনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯০ জনে।

চীনের উহান শহর, যেখান থেকে গত বছরের শেষদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, সেখানকার মৃতের সংখ্যা পুনর্বিন্যাস করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা বলছে, কিছু মৃত্যু ‘ভুলভাবে উল্লেখ করা হয়েছিল’ বা পুরোপুরি বাদ পড়ে গিয়েছিল। খবর আল জাজিরার।

শুক্রবার শহরের কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংশোধন করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেখানে দেখা যায়, মৃতের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৯০ জনে দাঁড়িয়েছে। সবমিলিয়ে চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৮৬৯ জনে দাঁড়ালো।

এছাড়া উহানে করোনায় আক্রান্তের সংখ্যাও সংশোধন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে আক্রান্তের সংখ্যা আরও ৩২৫ জন বাড়ানো হয়েছে। ফলে সবমিলিয়ে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জনে।

শহর কর্তৃপক্ষ বলছে, কিছু মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালগুলো দেরিতে জানিয়েছে। আর কিছু মানুষ বাসায় মারা গেছে। এমন এক সময় চীনা কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সংশোধন করলো যখন বিশ্বের বিভিন্ন দেশ, ওই সংখ্যা নিয়ে সন্দেহ পোষণ করেছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ করেন।তিনি বলেন, আপনারা কী মনে করেন কিছু দেশ সত্য তথ্য দিচ্ছে? চীনের মতো এত বড় বেশি এত কম মৃত্যু হয়েছে, আপনারা কী সত্যিই এটা বিশ্বাস করেন? দেশটিতে একটি নির্দিষ্ট সংখ্যায় মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। কেউ এটা বিশ্বাস করে?

মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও চীনের ব্যাপারে অবিশ্বাস পোষণ করেছে ব্রিটেন ও ফ্রান্সের নেতারা। চীনের বাইরে যে কয়েকটি দেশে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম ব্রিটেন ও ফ্রান্স।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী মৃত্যুর রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার মানুষের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৫২১ জনে এবং আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। অপরদিকে ৫ লাখ ৪৭ হাজার ২৯১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি