চীনে সর্বনিম্ন জন্মহারের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আধুনিক চীন প্রতিষ্ঠিত হওয়ার ৭০ বছর পর দেশটিতে ২০১৮ সালে সন্তান জন্মহার ছিল এ যাবৎকালের সর্বনিম্ন। এক সন্তান নীতি তুলে দেয়ার পরও জন্ম লোপ পেয়েছে। গত বছরে চীনে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এক কোটি ৫২ লাখ ৩০ হাজার। এতে দেশটিতে দম্পতিদের একাধিক সন্তান নিতে উৎসাহিত করার সরকারি কর্মসূচির ব্যর্থতাই ফুটে উঠেছে।
সোমবার চীন সরকারের দেয়া পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।
চীনের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ১৯৪৯ সালের পর গত বছর দেশটিতে জন্মহার প্রতি হাজারে সর্বনিম্ন ১০ দশমিক ৯৪ ছিল। ২০১৭ সালেও এই হার প্রতি হাজারে ছিল ১২ দশমিক ৪৩; ২০১৮ সালে দেশটিতে সন্তান জন্ম নিয়েছে দেড় কোটির বেশি। কিন্তু তা আগের বছরের চেয়ে প্রায় ২০ লাখ কম।
এছাড়া ১৯৬০-এর দশকে চীনে ভয়াবহ দুর্ভিক্ষের পরও বর্তমান সময়েই দেশটিতে শিশু জন্মহার সর্বনিম্নে পৌঁছেছে।
চীন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করেছিল। পরে ২০১৬ সালে দেশটি এ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে শহুরে দম্পতিদের জন্য দুই সন্তান নীতি চালু করে। সে সময় চীনে কম শিশু জন্মহার ও বয়স্ক মানুষ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে নীতিনির্ধারকরা এ পদক্ষেপ নেন।
চলতি মাসে চীনের সরকার-সংশ্লিষ্ট একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান সতর্ক করে দিয়ে জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে জনসংখ্যা ২০২৭ সাল আসতে না আসতেই কমা শুরু করতে পারে।
তবে কী কারণে চীনে জন্মহার কমছে তা জানায়নি চীনের পরিসংখ্যান ব্যুরো। তবে গত তিন দশকের মধ্যে গত বছরই চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল সর্বনিম্নে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











