চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চীন-তাজিকিস্তান সীমান্তে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের সিন চিয়াং অঞ্চল এবং তাজিকিস্তান সীমান্তের কাছে এ ভূমিকম্প আঘাত হানে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তাজিকিস্তানে ভূমিকম্পের এই তথ্য সামনে এনেছে। চীনা এই রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাজিকিস্তানে সকাল ৮টা ৩৭ মিনিটে প্রায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
সিসিটিভি আরও জানিয়েছে, ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।
এদিকে বার্তাসংস্থা এপির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, বৃহস্পতিবার সকালে তাজিকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। সংবাদমাধ্যমটি বলছে, চীনের সুদূর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে বৃহস্পতিবার সকালে তাজিকিস্তান ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার (৪১ মাইল) পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে। এই এলাকাটিকে প্রত্যন্ত এবং কম জনবহুল বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।
তবে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। অবশ্য বিভিন্ন সংস্থার হিসেবে ভূমিকম্পের প্রাথমিক পরিমাপ প্রায়শই ভিন্ন হয়ে থাকে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।
এরপর গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৪ ছিল বলে সেসময় জানায় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেন্টার।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার