চুরি করা শিশুসহ রাজবাড়ীতে এক নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজবাড়ীর পাংশায় চুরি করা দুই মাস বয়সী এক কন্যাশিশুসহ হালিমা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা।
সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তাকে শিশুসহ পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।
আটককৃত ওই নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে হালিমা আক্তার (২২)।
জানা যায়, সোমবার বিকেলে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছিল। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুজন নারী তাকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসে।
থানা পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল বাচ্চাটি নিয়ে আসে। পরবর্তীতে সে বাচ্চাটি নিয়ে ট্রেনে করে পাংশায় চলে আসে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুইমাস। তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি। আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে এনেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করা হয়েছে।
তিনি বলেন, শিশুটির প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে তাদের কাছে তুলে দেওয়া হবে।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









