ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৮:৫৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

চুরি যাওয়া ১৭ দিনের সেই শিশুর লাশ মিলল পুকুরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি হওয়া ১৭ দিনের শিশুর লাশ বাড়ির পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর বুধবার ভোরে বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় সোহানা নামের শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ভোরে স্থানীয়রা পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত রবিবার রাতে উপজেলার গাবতলা গ্রামে সুজন-শান্তা দম্পতি তাদের মেয়ে সোহানাকে নিয়ে ঘুমাতে যান। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটি উদ্ধারে চালানো হয় অভিযান। কিন্তু কোথাও সন্ধান মেলেনি শিশুটির।

সোমবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন শিশুটির দাদা মো. আলী হোসেন খান। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

-জেডসি