চুল কেটে হিজাববিরোধী আন্দোলনে সমর্থন উর্বশীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
মাহসা আমিনির মৃত্যুর পর থেকে ইরান জুড়ে চলছে তীব্র প্রতিবাদ। সে দেশের নারীরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে ফেলছেন এবং সেগুলো পুড়িয়ে দিচ্ছেন। তাদের উপরেও চলছে অকথ্য অত্যাচার। এ অবস্থায় সারা পৃথিবীর অনেকেই ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ফ্যাশন তারকা উর্বশী রাউতেলা। নিজের চুল কেটে তিনি অংশ নিয়েছেন এই প্রতিবাদে। রবিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।
সেখানে দেখা যায়, উর্বশীর চুল কাটছেন এক ব্যক্তি। ক্যাপশনে তিনি জানান, ইরানে যারা পোশাক স্বাধীনতার জন্য আন্দোলন করছেন এবং কিছুদিন আগে ভারতের উত্তরাখণ্ডে খুন হওয়া অঙ্কিতা ভান্ডারির জন্য তার এই প্রতিবাদ।
উর্বশী বলেন, ‘ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতারের পর মৃত্যুবরণ করা মাহসা আমিনির জন্য যারা প্রতিবাদ জানাতে গিয়ে মারা গেছেন, তাদের এবং পৃথিবীর সমস্ত নারীর সমর্থনে আমি আমার চুল কেটে ফেলছি; এবং উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী তরুণী অঙ্কিতা ভান্ডারির জন্যও। ইরান সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে নারীরা তাদের চুল কেটে প্রতিবাদে সামিল হচ্ছেন। নারীদের সম্মান করো।’
এই প্রতিবাদকে নারী জাগরণের বৈশ্বিক প্রতীক বলে মনে করছেন উর্বশী। তার ভাষ্য, ‘চুলকে নারীর সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয়। প্রকাশ্যে সেই চুল কেটে ফেলার মাধ্যমে নারীরা বুঝিয়ে দিচ্ছে, সমাজের কথিত সৌন্দর্যের মানদণ্ডের পরোয়া করে না তারা; এবং কাউকে কিংবা কোনও কিছুকে তাদের পোশাক, আচরণ ও বেঁচে থাকার ওপর সিদ্ধান্ত নিতে দেবে না। এক নারীর ইস্যুকে যদি পুরো নারীজাতির ইস্যু হিসেবে বিবেচনা করে সবাই একত্রিত হয়, তাহলে নারীবাদ নতুন প্রাণশক্তি পাবে।’
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণীকে গ্রেফতার করে ইরানের নৈতিকতা পুলিশ। যাদের কাজ নারীদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী পোশাক-আচরণ নিশ্চিত করা। তাদের অমানবিক নির্যাতনের শিকার হন মাহসা। তিনদিনের মাথায় হাসপাতালে তার মৃত্যু হয়। এরপরই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। বিভিন্ন দেশের তারকারাও এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আওয়াজ তুলছেন। কিছুদিন আগেই ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ইলনাজ নরৌজি প্রতিবাদ জানিয়েছেন ‘নগ্ন’ হয়ে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









