চুল ভালো রাখতে যা খাবেন
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ এএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
মডেল : মারিয়া গোমেজ
চুলের যত্নে মানুষ কত কিছুই না করে! এ জন্য পারলারে গিয়ে প্রচুর টাকা ঢালতেও অনেকের কার্পণ্য নেই। এ ক্ষেত্রে কিছু খাবার নিয়মিত খেলে বেশ কাজে লাগে। চুল হয়ে ওঠে উজ্জ্বল, গোড়া হয় মজবুত। এতে চুল পড়া বন্ধ হয়। দেখতেও হয় সুন্দর।
পেয়ারা
পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি চুল ভেঙে যাওয়া ঠেকায়। এক কাপ পেয়ারার রসে থাকে ৩৭৭ মিলিগ্রাম ভিটামিন সি। প্রতিদিন মানুষের শরীরে যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন হয়, তার চেয়ে এটি চার গুণ বেশি।
গরুর মাংস
গরুর মাংসে লৌহ (আয়রন) থাকে বেশি। বিশেষ করে গরুর যকৃতের মাংসে এর পরিমাণ বেশি থাকে। চুল পড়া রোধে কাজ করে এটি। এ ছাড়া মসুরের ডাল ও সয়াবিনেও লৌহ পাওয়া যায়।
মুরগির মাংস
শরীরে আমিষের (প্রোটিন) পরিমাণ কম থাকলে চুলের বৃদ্ধি থেমে যায়। তখন ধীরে ধীরে চুল পড়ে যেতে থাকে। আমিষ পাওয়ার সহজ উৎস হলো মাংস। বিশেষ করে মুরগির মাংসে আমিষ থাকে বেশি। তাই পরিমাণমতো মুরগির মাংস খেলে তা চুল ভালো রাখতে সাহায্য করে।
পালংশাক
শাকসবজির মধ্যে পালংশাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, বিটা ক্যারোটিন, ফোলেট ও ভিটামিন সি। মাথার ওপরের ত্বক ও চুলকে সুস্থ রাখতে এগুলো কাজ করে। এগুলো চুলের ময়েশ্চার ঠিক রাখে বলে তা সহজে ভাঙে না।
মিষ্টি আলু
চুল বেশি শুকনো থাকলেও সমস্যা দেখা দেয়। এতে চুলের উজ্জ্বলতা কমে যায়। এর প্রতিরোধে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন। মানুষের শরীর এই বিটা ক্যারোটিনকে ভিটামিন এ-তে রূপান্তরিত করে। এটি মাথার খুলির ওপরের চামড়ায় সেবাম নামের একধরনের তরল পদার্থ নিঃসরণ করে, যা চুলের শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন অনেক বেশি থাকে। গাজর, মিষ্টি কুমড়া ও আমেও থাকে বিটা ক্যারোটিন।

ডিম
চুলের বৃদ্ধিতে প্রয়োজন আমিষ ও লৌহ। ডিম খেলে এই দুইয়ের অভাবই পূরণ করা সম্ভব। ডিমে বেশি পরিমাণে বায়োটিন থাকে। বায়োটিন মূলত ভিটামিন বি। বায়োটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়। এটি শরীরে প্রয়োজনীয় পরিমাণে না থাকলে চুল পড়া বেড়ে যেতে পারে।
দারুচিনি
চা বা কফি পান করছেন? একটুখানি দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দিন। কিংবা কোনো খাবারেও দারুচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। শরীরের রক্তপ্রবাহে দারুণভাবে সহায়তা করে এটি। এতে চুলের গোড়া বা রোমকূপ প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পায়।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি