ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৪:৪৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

চুয়াডাঙ্গায় অপহৃত কিশোরী মাগুরা থেকে উদ্ধার

আপডেট: ১১:৫৮ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

150301115559স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশন এলাকা থেকে চার মাস আগে ‘অপহৃত’ এক কিশোরীকে মাগুরার শ্রীপুর উপজেলা থেকে উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাঙ্গলবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

উদ্ধার পঞ্চদশী কিশোরী জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন। গত ০৩ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

এ অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাবুটিয়া গ্রামের মিশার হোসেনসহ সাত জনের নামে দামুড়হুদা থানায় একটি মামলা করেছিলেন মেয়েটির মা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আফজাল জানান, “স্কুলে যাওয়ার পথে জয়রামপুর স্টেশনের কাছে মিশার হোসেনসহ ৬/৭ জন একটি মাইক্রোবাসে করে মেয়েটিকে তুলে নিয়ে যায়।”

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাঙ্গলবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে দামুড়হুদা থানা পুলিশ। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে এস আই আফজাল জানান।

তিনি বলেন, মিশার হোসেন দামুড়হুদায় বীজ নামের একটি এনজিওতে চাকরি করতেন। মেয়েটির সঙ্গে তার আগে থেকে পরিচয় ছিল।

উদ্ধার হওয়ার পর মেয়েটি পুলিশকে কি বলেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

২৬.০৬.২০১৫