ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৩:০৩:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চুয়াডাঙ্গার জীবননগরে জ্বর, ঠান্ডা ও কাশিসহ করোনা উপসর্গ নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামে এ নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার উথলী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এদিকে রাত দেড়টার দিকে করোনা সন্দেহে মৃতের শরীরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

মৃত সাবিনা খাতুন ছবি উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, কয়েকদিন থেকে ঠান্ডা, কাশি জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন সাবিনা খাতুন। বুধবার সন্ধ্যা থেকে অবস্থার আরো অবনতি ঘটে। রাতেই তিনি নিজ বাড়িতে মারা যান।

খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ চারজনের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে করোনা সন্দেহে নিহতের শরীরের নমুনা সংগ্রহ করা হয়। আজই তা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে পাঠানো হবে বলে জানায় মেডিক্যাল টিম।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, করোনা সংক্রমণ সন্দেহে নিহতের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে নিহতের সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

-জেডসি