ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৫৫:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

প্রথমবারের  মত এএফসি নারী এশিয়ান কাপে খেলতে নেমে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। শিরোপাধারী চীনের বিপক্ষে গ্রুপ-বি’তে ২-০ গোলের হার দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করেছে লাল সবুজের প্রতিনিধিরা। শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের এই লড়াকু মানসিকতা ম্যাচ শেষে প্রশংসা ও মুগ্ধতা ছড়িয়েছে। 

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে গোল করেন ওয়ায় শুয়াং ও ঝ্যাং রুই। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রায় ১০০ ধাপ পিছিয়ে থাকা তরুণ বাংলাদেশ দলের বিপক্ষে জয় পেতে বেশ পরিশ্রমই করতে হয়েছে চীনকে।

চার বছর আগে মুম্বাইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নবম শিরোপা জিতেছিল চীন, যা তাদের টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। তবে সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো দলটি অস্ট্রেলিয়ান কোচ আন্তে মিলিসিচের অধীনে পুরোনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে।

এই টুর্নামেন্টে নবাগত বাংলাদেশের কার্যত হারানোর কিছু নেই। যে কারনে অনেকটাই নির্ভার হয়ে মাঠে নেমেছিল আফঈদা খন্দকারের দল। শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয়া বাংলাদেশ একসময় এগিয়েও যেতে পারত। ঋতুপর্ণা চাকমার দারুণ বাঁকানো শট চীনের গোলরক্ষক চেন চেনের আঙুলের ডগায় লেগে কর্নার হলে বাংলাদেশ গোলবঞ্চিত হয়।

তবে চীনের গতিময় ফুটবলের সাথে তাল মিলিয়ে খেলতে কিছুটা হলেও হিমশিম খেতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। চীন একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত গোল পায়নি। বিরতির ঠিক আগে ওয়াং শুয়াংয়ের দূরপাল্লার শট জালে জড়ালে চীন এগিয়ে যায়। কিছুক্ষণ পর বক্সের বাইরে থেকে ঝ্যাং রুইয়ের আরেকটি দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুন হয়।

তবে ইংলিশ কোচ বাটলারের অধীনে বাংলাদেশ হাল ছাড়েনি। চীনের অব্যাহত আক্রমণের মাঝেও তারা সংগঠিত রক্ষণ গড়ে তুলে ব্যবধান যাতে না বাড়ে সে চেষ্টাই করেছে।