চ্যারিটেবল মামলা: আপিলে খালেদার জামিন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আজ (বৃহস্পতিবার)। গত ২৮ নভেম্বর ধার্য তারিখ অনুযায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে। আজকের এই শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট অঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ। র্যাব সদস্যও মোতায়েন করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছে মানবিক কারণে, মামলায় দন্ডাদেশের ভিত্তিতে নয়। তাই তার আইনজীবীরা আশা করছেন, মানবিক বিবেচনায় আপিল বিভাগ হয়তো খালেদা জিয়াকে আজ জামিন দেবেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার জামিন আবেদনটির ওপর শুনানির তারিখ ছিলো। ওইদিন আপিল বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারান্তরীন অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন তলব করেন। এ প্রেক্ষিতে আজ সরকারের পক্ষে মেডিকেল বোর্ডের প্রতিবেদন আদালতে উপস্থাপনের কথা।
এদিকে বিএসএমইউ’র একটি সূত্র জানায়, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন ্এখনো প্রণয়ন করেনি। নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন তৈরির পর আদালতে দাখিল করবে। এ জন্য আজ আদালতের কাছে সময় প্রার্থনা করতে পারে।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছর দন্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন করা হয় ১৪ নভেম্বর। ১৭ নভেম্বর আপিল বিভাগের চেম্বারকোর্ট আবেদনটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় জামিন আবেদনটি আপিল বিভাগ গত ২৮ নভেম্বর শুনানি গ্রহণ করেন। শুনানির এক পর্যায়ে খালেদা জিয়ার স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা বোঝার জন্য মেডিকেল রিপোর্ট তলব করেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন ৫ ডিসেম্বর। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মো. জয়নুল আবেদীন, এ. জে. মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন। অন্যদিকে খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান প্রমুখ।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি