চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে এক থাকার আহ্বান শেখ হাসিনার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে হবে।
শুক্রবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৩ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে এসব কথা বলেন। ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, স্যাংশন পাল্টা স্যাংশনের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার অঞ্চল গুলোতেও। এসময় তিনি বৈশ্বিক সংকট মোকাবিলায় ৫টি প্রস্তাব দেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, আমি নির্মম হত্যাযজ্ঞের মুখে অসহায় ফিলিস্তিনিদের করুণ, অমানবিক অস্তিত্বে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমাদের সকলের এক বিশ্ব হিসাবে ঐক্যবদ্ধ হওয়া এবং সংঘাতের অবসান দাবি করার সময় এসেছে।
তিনি বলেন, আস্থার ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব রয়েছে। যা ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনে গণহত্যার দিকে পরিচালিত করেছে।
তিনি বলেন, আমাদের বিশ্ব অসহনীয় দারিদ্র্য, অবাঞ্ছিত বৈষম্য, অসহনীয় সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর হুমকিতে জর্জরিত। গ্লোবাল সাউথের জনগণের জন্য নতুন চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান কষ্টসহ এখন নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা উপস্থিত হয়েছে।
প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন যে, গ্লোবাল সাউথ আমাদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত, যদিও এটি প্রায়শই বিভিন্ন আর্থ-সামাজিক চ্যালেঞ্জের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশ গ্লোবাল সাউথের সাথে খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজন অর্জনের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত রয়েছে। তিনি গ্লোবাল সাউথ এবং বিশ্বের উন্নতির জন্য কিছু সুপারিশ করেছেন।
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা











