ছবি দিয়ে মেয়ের নাম জানালেন বিরাট-আনুশকা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে আগমন হয়েছে নতুন অতিথির। প্রায় ২০ দিন পর কন্যার ছবি প্রকাশ করে তার নাম জানিয়েছে বিরাট-আনুশকা দম্পতি।
আজ সোমবার সকালে ফেসবুকে স্বামি কোহলির সঙ্গে নিয়ে কন্যার প্রথম ছবি প্রকাশ করেন আনুশকা। তার নাম রাখা হয়েছে ভামিকা। বোঝাই যাচ্ছে দুজনের নামের সংগে মিল রেখে নাম রেখেছেন তারা।
গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন আনুশকা।
টুইট করে বিরাট কোহলি নিজেই ভক্তদের সুখবর শোনান। টুইটে তিনি লেখেন, ‘আপনাদের জানাতে চাই এদিন বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আনুশকা এবং সদ্যোজাত দুজনেই ভালো আছে।’
গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আগমনের খবর জানান দুই তারকা। তবে এ অবস্থায় ঘরে বসে থাকেননি আনুশকা। স্বামীকে সঙ্গ দিয়েছিলেন দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে। এরপর অস্ট্রেলিয়া সফরে ইচ্ছে থাকলেও নিরাপত্তার কারণে যেতে পারেননি। তিনি ছিলেন মুম্বাইয়ে।
আর পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে আসেন বিরাট কোহলি। এ সময়টা অন্তঃসত্ত্বা স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে কাটিয়েছেন ভারতীয় অধিনায়ক।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার