ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছাত্রীকে পেট্রল ঢেলে আগুন, রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী  জেরিন খাতুনের ওপর পেট্রল সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক এবং শিক্ষার্থীরা মৌন মিছিল ও মানববন্ধন করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজারে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

মানববন্ধনে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান বলেন, কলেজছাত্রীকে পেট্রল ঢেলে আগুন দিয়ে ঝলসে দেয়া হয়েছে। এর ফলে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

তিনি আরও বলেন, আমি দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ছিল। তারা দোষীদের বিচারের দাবি জানান। পরে মৌন মিছিলটি রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।

মানবববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত ২৯ জানুয়ারি মঙ্গলবার সকালে পুঠিয়ায় প্রকাশ্যে কলেজছাত্রী জেরিনের মুখে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার মুখ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জেরিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।