ছাত্রীকে যৌন হয়রানি: রাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক সহকারী অধ্যাপককে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে ছয় বছরের জন্য অব্যাহতির সুপারিশ করেছে যৌন নিপীড়নবিরোধী সেল। অধ্যাপকের নাম বিষ্ণু কুমার অধিকারী।
শনিবার দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫০৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম।
তিনি বলেন, ‘বিষ্ণু কুমার অধিকারীকে ছয় বছরের জন্য সকল প্রকার শিক্ষাকার্যক্রম থেকে অব্যহতির সুপারিশ করেছে যৌন নিপীড়নবিরোধী সেল। এছাড়া সেলের পক্ষ থেকে অব্যহতিকালীন তার কোনো প্রমোশন ও চাকরির বেতন না বাড়ানো এবং ক্লাস-পরীক্ষা থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৯ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে দুজন শিক্ষার্থী উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় ইনস্টিটিউটের পরিচালক আবুল হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই বছরের ২১ জুন তদন্ত কমিটির আহ্বায়ক প্রাথমিক তদন্তে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে উপাচার্য বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলকে দায়িত্ব দেন। সম্প্রতি সেলের পক্ষ থেকে বিষ্ণু কুমার অধিকারীকে দায়ী করে কয়েক দফা শাস্তির সুপারিশ করা হয়।
-জেডসি
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার






