ছাত্রীকে হল থেকে বের করে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীকে হল থেকে বের করে দেয়ার ঘটনায় অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আবাসিক বেগম রোকেয়া হল থেকে কৃষি অনুষদের ১ম বর্ষের আফসানা আহমেদ ইভাকে বের করে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয় মঙ্গলবার।
দুপুর ১২টার দিকে এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সুলতানাকে আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আরা জান্নাত তমা ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফ্লোরা বেগমকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বেগম রোকেয়া হলের প্রথম বর্ষের ছাত্রীদের জোর করে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। এসময় আফসানা আহমেদ ইভাকে ওই কর্মসূচিতে যেতে বললে তিনি যাননি।
এ ঘটনার জের ধরে সোমবার রাত ১১টার দিকে ছাত্রলীগের কর্মী ওয়াহিদা সিনথি, সাদিয়া আফরিন স্বর্ণা, ইলা, শিলা প্রমুখ তাকে হল থেকে বের করে দেন। পরে হল প্রভোস্ট সাময়িকভাবে রোকেয়া হলের সম্প্রসারিত ভবনে তাকে থাকতে বললে তিনি অস্বীকৃতি জানান।
এর পর ইভা রাত ৩টা পর্যন্ত হলের ফটকে অবস্থান করেন। পরে সকাল ৮টার দিকে হলের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেন তিনি। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন প্রক্টর কার্যালয়ে নিয়ে যান তাকে।
দুপুর আড়াইটার দিকে ছাত্রী হলে থাকার দাবিতে আবার হলের প্রধান ফটকে অবস্থান নিলে সাবেক প্রক্টর ও সহকারী প্রক্টর তাকে তার সিট দেয়ার আশ্বাস দিয়ে হলের ভেতরে নিয়ে যান। বর্তমানে ইভা তার হলেই অবস্থান করছেন।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







