ছাত্রী হয়রানির দায়ে পান দোকানির জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪১ এএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
রাজধানীর শ্যামলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় ফুটপাতের পান দোকানি সুমী বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ আদেশ দেন। এই মামলার অপর আসামি শাওন কারাগারে রয়েছে। আসামিপক্ষের আইনজীবী মানবিক দিক বিবেচনা করে জামিন মঞ্জুরের প্রার্থনা করলে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
বুধবার বিকালে ঢাকা মহানগর হাকিম ফুটপাতের দোকানি শাওনকে (২৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। তাকে এক দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।
গত রোববার বেলা ১১টার দিকে মা ও ভাইয়ের সঙ্গে শ্যামলীর ২ নম্বর সড়কে যান ওই শিক্ষার্থী। এসময় তাকে উদ্দেশ্য করে শিস দেন শাওন। এর প্রতিবাদ করলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দু’জন। একপর্যায়ে ওই ছাত্রীকে ধাক্কা দেন শাওন। পরে সুমী এসে শাওনকে ছাড়িয়ে নিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, এ ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৩০) দায়ের করেন। অভিযোগের পরপরই শাওন ও সুমীকে গ্রেফতার করা হয়।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





