ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ছিটমহল বিনিময়ে ভূমি বাড়বে: প্রধানমন্ত্রী

আপডেট: ১২:৫৩ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার

1427905161স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ছিটমহল যে দেশের অভ্যন্তরে সেই দেশ ওই ছিটমহলের মালিক হবে। এই বিনিময়ের ফলে বাংলাদেশ ১০ হাজার ৫০ একর জমি বেশি পাবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে ছিটমহল বিনিময়ে সীমান্ত চুক্তির দলিল বিনিময়ের পর বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে, যার আয়তন মোট ৭ হাজার ১১০ একর; অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৬০ একর।
তিনি বলেন, ছিটমহলগুলো যে দেশের অন্তর্ভুক্ত হবে, স্থানান্তরের মাধ্যমে তার জনগণ সে দেশের নাগরিক হবেন। তবে ইচ্ছা করলে তাদের পূর্ববর্তী দেশের নাগরিক হওয়ারও সুযোগ থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের আইনসভায় সীমান্ত চুক্তি পাস হওয়ায় ৬৮ বছরের সমস্যার সমাধান হয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক সাফল্য।
১০.০৬.২০১৫