ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার শ্রমিক লীগ নেত্রী, হারালেন পদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
মৌসুমী আক্তার।
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন জাতীয় শ্রমিক লীগের কুমিল্লার তিতাস উপজেলা শাখার মহিলাবিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার। এ ঘটনার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার মৌসুমী আক্তার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী। গতকাল কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়ার মেয়ে শারমিন সোনালী ব্যাংক হোমনা বাজার শাখায় টাকা জমা দিতে যান। ব্যাংকে ভিড় দেখে টাকা জমা না দিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে হোমনা বাজারে মৌসুমী আক্তারসহ ৪ সহযোগী মিলে শারমিনের ব্যাগ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে। তারা হলেন হাছিনা আক্তার (২৬), আঁখি সরকার (২০) ও শিউলী (২০)।
ওই সময় মৌসুমী সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে কৌশলে মৌসুমীকে জানানো হয়, ১ লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেওয়া হবে। এ খবর পেয়ে শ্রমিক লীগের ওই নেত্রী ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান। এরপর স্থানীয়রা তাকেসহ চার নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, ভোক্তভোগী মনু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এরপর প্রাথমিক তদন্ত করে শ্রমিক লীগ নেত্রী মৌসুমীসহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই চার নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় উত্তর জেলা শ্রমিক লীগ নেতাদের নির্দেশে মৌসুমীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক