ছুটির দিনেও আশুলিয়ায় ১৪০০ কারখানায় চলছে কাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় সাভারের আশুলিয়ায় আজ ছুটির দিনেও এক হাজার ৪০০টি পোশাক কারখানায় কাজ চলছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, টানা কয়েক দিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন।
তিনি আরও বলেন, ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, পোশাক খাতসহ শিল্পাঞ্চলগুলোতে শুরু হওয়া অস্থিরতার পর পরিস্থিতি উন্নতি হওয়ায় সাভার ও আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজিএমইএ জানায়, সাভার ও আশুলিয়া এলাকার ৩৯৪টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। এ ছাড়া ৭টা কারখানা বন্ধ আছে, এর মধ্যে ৬টি খোলার পরও উৎপাদন বন্ধ রেখেছে। তবে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা নেই।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে








