ছুটির দিনে জমজমাট বসুন্ধরা সিটি
শফিকুল ইসলাম শান্ত | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৮ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার
ঈদের কেনাকাটায় মুখরিত বসুন্ধরা সিটি শপিং মল। ছবি : উইমেন নিউজ
ঈদকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানীর শপিংমল, মার্কেট, ফুটপাতগুলো জমে উঠতে শুরু করেছে। আজ শুক্রবার সরকারি ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গিয়ে দেখা যায় সেখানে রয়েছে কেনাকাটার মাঝারি চাপ। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বেচাকেনা এখনও সেভাবে শুরু হয়নি। তবে কেউ কেউ আগেভাগেই কিছু কেনাকাটা সেরে নিচ্ছেন।

দোকানিরা আরও জানান, আজ যেহেতু শুক্রবার তাই ছুটির দিনে ক্রেতা সমাগম অন্য যেকোনো দিনের তুলনায় একটু বেশি।
এদিকে সকালে শপিং মলে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। দুপুরে জুমআর নামাজের পরেই ক্রেতাদের বিপুল জনসমাগম দেখা যায়।
বসুন্ধারা সিটির লেভেল ৪-এর ‘ছোঁয়া’ শাড়ির দোকানের কর্মচারী মো. জাকারিয়া হোসাইন উইমেন নিউজকে জানান, ‘এবার রমজান শুরু হয়েছে মাসের মাঝামাঝি সময়ে। আর এখনও মাস শেষ হতে অনেকদিন বাকি। তাই এই সময় কেউ বেতন বা বোনাস কোনোটাই পায়নি। ফলে তারা কেনাকাটা করছে না। তবে আগামী সপ্তাহ থেকে বেচাকেনা বাড়বে।’
ইনফিনিটর ফ্লোর ইনচার্জ আবু সাইম শাকিল জানান, ‘দেখা যাচ্ছে আজ থেকে ক্রেতারা কেনাকাটা শুরু করেছে। এ কারণে অনেক লোকের সমাগম। কিন্তু তাদের অধিকাংশই এসেছে বাজারের কি অবস্থা সেটা ঘুরে দেখতে, কেনাকাটা করতে নয়।’
সিটি বিশ্ববিদ্যালয়ের ইভা নওশীন। বান্ধবীদের সঙ্গে এসেছেন কেনাকাটা করতে। তিনি জানান, ‘এখন অল্প কিছু কেনাকাটা করেছি। কিছুদিন পরে যখন নতুন আরও কালেকশন আসবে তখন বাকিগুলো সেরে ফেলবো। এখন আপাতত দেখছি। পরে ডিসাইড করবো।’
একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত সিমিন হোসাইন উইমেন নিউজকে জানান, ‘শেষের দিকে ভিড় ঠেলে কেনাকাটা করা বেশ কষ্টসাধ্য। তাই আগে ভাগেই কেনাকাটা করে ফেলছি।’

এদিকে বাজার ঘুরে দেখা যায়, এখানে থ্রি পিসের মূল্য সর্বনিম্ন এক হাজার ৯৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার ৫০০ হাজার টাকা। মেয়েদের কুর্তি বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার ৫০০ টাকায়। স্কার্ট ও টপস পাওয়া যাচ্ছে এক হাজার ৬০০ টাকা থেকে চার হাজার ৫০০ টাকার মধ্যেই।
তবে সবচেয়ে বেশি চাহিদা শাড়ির। শাড়ি পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে। মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস মিলছে এক হাজার ৩৫০ টাকা থেকে এক হাজার ৮৫০ টাকায়।
‘টিনএজ কালেকশন’-এর সর্বনিম্ন মূল্য এক হাজার ৪৫০ টাকা থেকে আট হাজার টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন পার্টি ড্রেস পাওয়া যাচ্ছে এক হাজার ৭৫০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ৭৫০ টাকা পর্যন্ত। আর মেয়েদের আকর্ষণীয় গাউন পাওয়া যাচ্ছে চার হাজার ৭৯০ টাকা থেকে পাঁচ হাজার ৪৫০ টাকার মধ্যে।
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা মারা গেছেন
- পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত মোহন রায়হানের, দিলেন ব্যাখ্যা
- আপনার আদর্শ বাগান কেমন হবে জেনে নিন
- বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ





