ছুটির দিনে জমে উঠছে বইমেলা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে বইমেলা। ছুটির দিন হওয়ায় স্টল-প্যাভিলিয়নগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। পরিবার-পরিজনদের সঙ্গে প্রাণের বইমেলা প্রাঙ্গণে আসছেন অনেকেই। বিশেষ করে শিশুদের আগমনে ফিরেছে বইমেলার উচ্ছ্বাস।
আজ শনিবার ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয়েছে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। তাই সকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টেপাল্টে দেখে বই কিনছেন তারা।
প্রতি বছরের ন্যায় এবারও শিশুতোষ বই নিয়ে আলাদা ‘শিশু চত্বর’ রাখা হয়েছে। এদিন মেলায় শিশুদের আধিক্য দেখা গেছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বড়দের পাশাপাশি এদিন মেলায় এসেছে ছোট্ট সোনামণিরা। শিশু প্রহরে সিসিমপুরের হালুম, ইকরি, শিকু ও টুকটুকিদের সঙ্গে সময় কাটাতে পরিবারের সঙ্গে মেলায় এসেছে তারা।
এদিকে বই কেনার চেয়ে স্টলগুলো ঘুরে ঘুরে দেখার প্রতিই সবাই মনোযোগী বেশি। মূলত ছুটির দিন হওয়ায় ঘুরতে এসেছেন বেশিরভাগই।
ধানমন্ডি থেকে আসা দর্শনার্থী সাগর হোসেন বলেন, আমি প্রতি বছরই বইমেলা ঘুরতে আছি। কিছু বই কিনে থাকি। মেলায় আসলে বই পড়ার প্রতিও আগ্রহ বাড়ে।
মায়ের সঙ্গে বইমেলা দেখতে এসেছে সুরাইয়া। একাদশ শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী জানায়, মেলায় এসে ভালো লাগছে। গল্পের বই দেখছি। এখনো কেনা হয়নি।
বইপ্রেমীদের আনাগোনায় বেশ খুশি লেখক-প্রকাশকরা। তারা বলেন, আজ মেলায় জনসমাগম বেশ ভালো দেখা যাচ্ছে। বইপ্রেমীরা আসছেন, বই দেখছেন। সংখ্যায় কম হলেও বই কিনছেন অনেকেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
ঝিনুক প্রকাশনীর বই বিক্রেতা সোহরাব হোসেন বলেন, গত দুই দিনের তুলনায় আজকে একটু বেশি বই বিক্রি হচ্ছে। মাত্র তো মেলা শুরু হলো, আশা করছি এবার ভালোই বিক্রি করতে পারব।
তিনি আরও বলেন, গত বছর করোনার কারণে তেমন ব্যবসা করতে পারিনি। এবার তা পুষিয়ে নিতে পারব বলে মনে করছি।
ফাঁদন ও দহন বইয়ের লেখক মেজবাহ উদ্দিন বলেন, আমি অনেক আশা নিয়ে মেলায় এসেছি। মেলায় আমার নিজের লেখায় দুটি বই রয়েছে। পাঠক ও ক্রেতারা মেলায় আসছেন, স্টলে স্টলে ঘুরে দেখছেন। আশা করছি, সময়ে সঙ্গে সঙ্গে মেলা আরও জমে উঠবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




