ছুটির দিনে জমে উঠেছে বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
অমর একুশে বইমেলার স্টল সাজানোর কাজ প্রায় শেষ। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে প্রাণের মেলা। ১৮ ফেব্রুয়ারি মেলার প্রথম শুক্রবার। এদিন বেলা ১১টায় খুলেছে ফটক। প্রকাশকদের আশা, সাপ্তাহিক ছুুটির দিন হওয়ায় লোকসমাগম অনেক বেশি হবে।
মেলার দুই প্রান্তে দুই রকমের পরিবেশ। একাডেমি প্রাঙ্গণে সরকারি ও বিভিন্ন সংস্থার স্টল। অপর প্রান্ত সোহরাওয়ার্দী উদ্যানে, বিভিন্ন প্রকাশনার স্টল সেখানে। সাধারণত এ অংশই বেশ জমজমাট থাকে। প্রথম দুই দিনের তুলনায় বৃহস্পতিবার লোকসমাগম কিছুটা বেশি ছিল।
সময় যত গড়াচ্ছে মেলায় নতুন বইয়ের সংখ্যা বাড়ছে। তথ্যকেন্দ্রে বৃহস্পতিবার নতুন বইয়ের নাম জমা পড়েছে ৪১টি। এ ছাড়া মোড়ক উন্মোচন হয়েছে সাতটি বইয়ের।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের বইমেলা ১৫ দিন পর শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চালানোর ঘোষণা দেওয়া হলেও করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত চালানোর ইচ্ছা রয়েছে।
বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা। রাত ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টা থেকে; চলবে রাত ৯টা পর্যন্ত।
বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।
উইমেনআই২৪ডটকম//এল//
জনতারকন্ঠ//এলএইচ//
চিত্রদেশ//এফটি//
সিটিনিউজ সেভেন//আর//
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার




