ছুটির দিনে মেট্রোরেলে যাত্রীদের বাড়তি চাপ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
স্বপ্নের মেট্রোরেল চালুর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মানুষের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেট্রোরেলে যাত্রীদের বাড়তি চাপ পরিলক্ষিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সরেজমিনে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই যাত্রীরা ভিড় করছেন। সাপ্তাহিক ছুটির দিন ও ইজতেমা চলায় মেট্রোরেলে চড়তে এসেছেন প্রচুর মানুষ। যদিও বেশিরভাগই এসেছেন ঘুরতে।
কথা হয় ইমদাদুল হক নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, মেট্রোরেল চালু হলেও ব্যস্ততার জন্য এতদিন আসা হয়নি। তাই আজ এলাম। বেশ ভালো লাগছে।
গাবতলী থেকে মেট্রোরেল ভ্রমণ করতে আসা সাইফুল ইসলাম বলেন, আগেরবার এসে ভিড়ের কারণে চড়তে পারিনি। আজ অফিস ছুটি, তাই মেট্রোরেলে চড়তে চলে এলাম।
এতটা ভিড় আশা করেননি পরিবারসহ আসা খালেকুজ্জামান। তিনি বলেন, ভেবেছিলাম মেট্রোরেলে হয়তো চাপ কমে গেছে। এখন তো দেখছি আগের মতোই আছে। শুক্রবার ছাড়া আমরা ছুটিও পাই না।
মোহাম্মদ জুবায়ের নামের আরেক যাত্রী বলেন, স্টেশনে এসে দেখি মানুষের অনেক ভিড়। কি আর করা, অপেক্ষা করছি। আশা করছি ট্রেন ধরতে পারব।
স্টেশনে কর্তব্যরত কর্মকর্তারা জানান, শুক্রবার ও ইজতেমা মিলিয়ে যাত্রীর চাপ বেড়ে গেছে। তবে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।
উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে। বর্তমানে মাঝে কোনো স্টেশনে থামছে না সদ্য চালু হওয়া এই মেট্রোরেল। এছাড়া ২৫ জানুয়ারি থেকে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।
গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল কমলাপুর পর্যন্ত যাবে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










