ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১০ আগস্ট ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ওরফে পুণ্য। যদিও সন্তান আসার পর রাজ-পরীর এই সুখের সংসার পরে খুব বেশিদিন টেকেনি।
২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। কিন্তু এখন শরিফুল রাজকে ছাড়া পরীমণি যেন তাদের সন্তানদের কাছে ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমোদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে।
এদিকে দেখতে দেখতে বড় হচ্ছে পূণ্য। সেক্ষেত্রে মায়ের দায়িত্বুও বাড়ছে পরীর। মুখে না বললেও অন্তত পরীর চাল-চলনেই বোঝা যায়, কিছু একটা চেপে ধরে আছেন তিনি, আটকে আছেন কোথাও না কোথাও।
আজ শনিবার তাদের রাজ্য ওরফে পুণ্যের জন্মদিন। এদিন ছেলের জন্মদিনে যেন অনেকটাই আবেগী হয়ে পড়লেন পরী। শুক্রবার মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেন। কেকের ওপর লেখা, 'হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য'। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন পরী।
ভিডিওটির ক্যাপশনে পরী লিখলেন, 'আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাই কে মিস করছি ভিষন। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে, দোয়া করবেন।'
পরীর এই পোস্টের পর তার অনুরাগীরা পূণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে। এছাড়াও তারকা অঙ্গনের অনেককেই পূণ্যকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
কিছুদিন আগেও খারাপ সময় যাচ্ছিল পরীর। মাথাব্যাথাজনিত অসুস্থতার কারণে হাসপাতালেও দৌড়াতে হয়েছে তাকে। পরীর অসুস্থতার এই খবর শুনে ভক্তরাও তার সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে। এছাড়াও বাংলাদেশে ‘রঙিলা কিতাব’র শুটিং শেষ করেছেন তিনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






