ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৪:০৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুর শহরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় সারদা বালা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মহরাজা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সারদা বালা দিনাজপুর সদর উপজেলার দাইনুর গ্রামের মৃত নিরঞ্জন রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই নারী তার ছেলের মোটরসাইকেলের পেছনে চড়ে বাড়ির দিকে যাচ্ছিল। দিনাজপুর শহরের মহারাজা মোড়ে মোটরসাইকেলটি আসার সময় পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।