ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১:৫৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ছেলে-মেয়ের জন্মহারের পার্থক্য কমেছে ভারতে 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছেলে ও মেয়ে সন্তানের জন্মহারের ব্যবধান কমেছে ভারতে। এ সংক্রান্ত একটি পরিসংখ্যানের সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ২০১১ সালে প্রতি ১০০ জন মেয়ের অনুপাতে ১১১ জন ছেলে জন্মেছিল। সেখানে ২০১৯-২১ সালে প্রতি ১০০ জন মেয়ের অনুপাতে ১০৮ জন ছেলের জন্ম হয়েছে।

সারা বিশ্বে, প্রতি ১০০টি মেয়ে শিশুর অনুপাতে আনুমানিক ১০৫টি ছেলে শিশু জন্মায়। ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে ভারতেও এই অনুপাতই ছিল। তবে যখন থেকে জন্মের আগে শিশুর শিশুর লিঙ্গ পরীক্ষা চালু হয়, তখন থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। 

১৯৭০-এর দশকে ভারতে ছেলে মেয়ের লিঙ্গ অনুপাত ১০৫:১০০ ছিল। যা সারা বিশ্বের গড়ের সমতুল্য। কিন্তু ১৯৮০-এর দশকের গোড়ার দিকে এটি ১০৮:১০০-তে পৌঁছে যায়। এবং ১৯৯০-এর দশকে তা পৌঁছে যায় ১১০:১০০-তে।   

ভারতের ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, প্রতি ১০০ মেয়ের অনুপাতে ১১১টি ছেলে শিশুর জন্ম হয়। এ পরিস্থিতিকে লিঙ্গ-ভারসাম্যের জন্য সংকটজনক বলে মনে করা হচ্ছিল। কিন্তু অবস্থার এবার উন্নতি হয়েছে। 


পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০০-২০১৯ সালের মধ্যে, ৯ কোটি মেয়ে শিশুর জন্ম হয়নি গর্ভপাতের কারণে।