ছোটবেলায় কেমন ছিলেন কাজল, প্রকাশ্যে এল টিভি পর্দায়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ৮ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
মা-মেয়ের বন্ধুত্বের কথা অনেক শোনা যায়। মা-মেয়ের খুনসুঁটির কথা খুব কমই শোনা যায়। আর সেই মা মেয়ে যদি হন খ্যাতনামী তারকা তাহলে তা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।
মা-মেয়ের গল্পই এবার খবরের শিরোনাম। ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মারাঠি ভাষার অনুষ্ঠান ‘কৌন হোনার ক্রোড়পতি’ মঞ্চ এমনই এক মজার ঘটনার সাক্ষী রইল।
বলিউড অভিনেত্রী তনুজা সেদিন তার মেয়ে কাজলের ছোটবেলার এমনই কিছু মজার ঘটনা উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নিলেন। মা-মেয়ের অভিযোগ-অনুযোগে জমে উঠেছিল ছোট পর্দায়। অভিযোগের প্রথম তীর ছুটে আসে মায়ের কাছ থেকে।
“ছোটবেলা থেকেই কাজল একদম কথা শোনে না,” এ কথা বলতেই সঙ্গে সঙ্গে কাজলের পাল্টা উত্তর, “ছোটবেলা থেকেই মা নানা কারণে সারাক্ষণ শুধু বকতেন।”
এরপরই তনুজা বলেন, “ছোটবেলায় কাজল সবসময় নিজের আলাদা জগতে থাকত, যদি কিছু বলা হতো কাজল চোখ গোল গোল করে ঝগড়া করত।”
কাজল কি মাকে খুব ভয় পেতেন সঞ্চালক শচীন খেড়কারের এই প্রশ্নের উত্তরে কাজল ‘হ্যাঁ’ বলতেই রেগে গিয়ে তনুজা সবার সামনেই কাজলকে ‘মিথ্যুক’ বললেন।
প্রসঙ্গত, অভিনেত্রী তনুজার বিয়ে হয় চিত্রনির্মাতা সোমু মুখোপাধ্যায়ের সঙ্গে। তাদের দুই মেয়ে কাজল ও তানিশা। কাজলের যখন সাড়ে চার বছর বয়স বিচ্ছেদ হয়ে যায় তনুজা-সোমুর। ছোটবেলার বেশি সময়টাই কাজলের কেটেছে তার মার সান্নিধ্যে। আবদার, অভিযোগ সবকিছুই ছিল মায়ের কাছে। একটি ইংরেজি সংবাদপত্রে কাজল ছোটবেলার এই অভিজ্ঞতার কথা বলেছিলেন।
তখন তিনি বলেন, “আমার মা অসাধারণ, আমি যা শিখেছি যা হতে পেরেছি তা আমার মার জন্য। এর কিছুটাও যদি আমার বাচ্চাদের দিতে পারি, তারা যোগ্য সন্তান হতে পারবে।”
টেলিভিশনের এই অনুষ্ঠানের বিশেষ ঝলক বলে দিল মা-মেয়ের আসল সমীকরণ। সঞ্চালক জানতে চাইলেন কী প্রশ্ন হবে সেটা নিয়ে কি নার্ভাস কাজল? এ সময় পরম ভরসায় কাজল জড়িয়ে ধরলেন তার মাকে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











