ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জঙ্গি কর্মকাণ্ড অঙ্কুরেই শেষ করতে প্রধানমন্ত্রীর আহবান

আপডেট: ০১:১০ পিএম, ৭ মে ২০১৫ বৃহস্পতিবার

sh-21স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জঙ্গি কর্মকাণ্ড অঙ্কুরেই শেষ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। দেশে জঙ্গি কর্মকাণ্ড যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (০৭ মে) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড ‘অঙ্কুরেই’ যেন শেষ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ইভটিজিং ও এসিড সন্ত্রাস যখন শুরু হয় তখন কঠোর শাস্তি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ঠিক একইভাবে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে নইলে এ সন্ত্রাস নিয়ন্ত্রণ করা যাবে না। বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সহিংসতাকে জঙ্গিবাদী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। ০৭.০৫.২০১৫