ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:০২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

জনসমক্ষে কঠোর ভাষা পরিহারে ট্রাম্পকে সতর্ক করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। পাকিস্তান আশা করছে, আগামী দুই দিনের মধ্যে আলোচনায় অংশ নেবে ইরানের প্রতিনিধিদল।

উল্লেখ্য, আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনা ও টানাপোড়েনের মধ্যেই রয়েছে। বিভিন্ন সময়ে এই উত্তেজনা বৃদ্ধি পেলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।