জন্মদিনে বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
পৃথিবীর বিভিন্ন দেশে চলচ্চিত্র তারকাদের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ গিফট উপহার দেন সেদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। প্রতিবেশী দেশ ভারতে তো অহরহ এমনটা ঘটতে দেখা যায়। চলচ্চিত্র তারকাদের জন্মদিনে তাদের অভিনীত সিনেমার টিজার, ট্রেলার কিংবা গান রিলিজ দেওয়া আজকাল প্রমোশনেরই অংশ ধরা হয়। পাশাপাশি তারকারাও সারপ্রাইজ পেয়ে আপ্লুত হন।
আগামী ২৪ অক্টোবর ৩০ বছরে পা রাখবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এবারের জন্মদিনে বিশেষ একটি উপহার পাচ্ছেন তিনি। সেটা হলো, তার নতুন সিনেমার গান। ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটি থাকছে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ। যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
নির্মাতা জুয়েল জানান, পরীর জন্মদিনেই সিনেমাটির প্রথম ঝলক কিংবা গান দর্শকের সামনে হাজির করতে চান। এটা নায়িকার প্রতি তার উপহারও বটে।
এদিকে সিনেমার টিমের পক্ষ থেকে এমন উপহারের খবর পেয়ে উচ্ছ্বসিত পরী। বললেন, ‘সর্বকালের সেরা সারপ্রাইজ গিফট! আমি ধন্য। ধন্যবাদ টিম। ধন্যবাদ ক্যাপ্টেন আবু রায়হান জুয়েল। আমি সত্যিই খুব উত্তেজিত।’
রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন শরিফ আল দ্বীন। নাজির মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান।
প্রসঙ্গত, অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের জন্মদিন পরীর কাছে অনেক বেশি স্পেশাল। কেননা, এখন তিনি শুধু নায়িকা পরীমণি নন, অভিনেতা শরিফুল রাজের স্ত্রী, আবার শাহীম মুহাম্মদ রাজ্যর মা। মাতৃত্বের অনুভূতি লাভের পর এটাই তার প্রথম জন্মদিন। এদিন ছেলের হাতে কেক কাটার পরিকল্পনার কথাও জানিয়েছেন ‘বিশ্বসুন্দরী’ নায়িকা।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি