ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২০:৪০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

জন্ম একই দিনে, তাই দুজনের নামই লুই

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

একই ভাবে এবং প্রায় একই সময়ে পৃথিবীর আলোয় এসেছে আরও এক লুই। এবং এই লুই-ও ইংল্যান্ডেরই বাসিন্দা। জন্ম একই দিনে, প্রায় একই সময়ে, তাই দুজনের নামই রাখা হলো লুই। তবে, দ্বিতীয়জনের বাস কোনও প্রাসাদে নয়।

গত সোমবার, ২৩ এপ্রিল, ইংল্যান্ডের রাজপরিবারে জন্ম নিয়েছে প্রিন্স উইলিয়ম ও ডাচেস কেট-এর তৃতীয় সন্তান।

২০১৩ সালে প্রিন্স জর্জ, ২০১৫ সালে প্রিন্সেস শার্লট। আর চলতি বছরে প্রিন্স লুই আর্থার চার্লস। কিন্তু জন্মের পর চার দিন কেটে গেলেও, উইলিয়ম ও কেট তাদের সদ্যোজাত পুত্রের নাম ঠিক করে উঠতে পারছিলেন না বলেই খবর ছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

শেষে, বৃহস্পতিবার, রাজ পরিবারের তরফ থেকে জানানো হয় ছোট্ট রাজকুমারের নাম— লুই আর্থার চার্লস।

প্রসঙ্গত, একই ভাবে এবং প্রায় একই সময়ে পৃথিবীতে এসেছে আরও এক লুই। এবং এই লুই-ও ইংল্যান্ডেরই বাসিন্দা। তবে, তার বাস কোনও প্রাসাদে নয়, সেদেশের ব্ল্যাকপুল চিড়িয়াখানায়।

সারা দেশ যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাজ পরিবারের নতুন সদস্যের জন্য, প্রায় তখনই চিড়িয়াখানায় জন্ম হয় দুই কুঁজ-যুক্ত ব্যাকট্রিয়ান প্রজাতির একটি উটের।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে, সদ্যোজাত রাজকুমারের নাম ঘোষণা করার পরেই ওই উট শাবকের নাম দেওয়া হয় ‘লুই’। কর্তৃপক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা গিয়েছে, টলোমলো পায়ে লুই তার মা, টিবেট-এর পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে।

অাপনিও দেখুন ভিডিওটি